মোঃ জয়নাল আবেদীন টুক্কু:
রামু উপজেলার কচ্ছপিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোঃ ফাহিম কাদের (৯) নামের শিশু মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার বিকালে এ ঘটনাটি ঘটে।
নিহত ফাহিম দোছড়ি উত্তর কোল গ্রামের আব্দুল কাদেরের ছেলে।
স্থানীয় মেম্বার জয়নাল আবেদীন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, বিকেলে পেয়ারা পাড়তে ঘরের ছাদে ওঠে ফাহিম। এসময় ছাদের রডের সাথে জড়ানো বিদ্যুতের ছেঁড়া তারে লেগে আহত হয়। দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে শিশুটি মারা যায়।
২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | সকাল ৯:৪৫

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.