ডেস্ক নিউজ
খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৫১ জনের মৃত্যু হয়েছে। ওই বিভাগে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড এটি। একই সময়ে সেখানে নতুন করে আরও এক হাজার ৪৭০ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।
এর আগের দিন বিভাগটিতে সর্বোচ্চ ৪৬ জনের মৃত্যু হয়েছিলো। একদিনের ব্যবধানে আবারো মৃত্যুর এ রেকর্ড ছাড়িয়ে গেলো।
সোমবার (৫ জুলাই) স্বাস্থ্য অধিদফতরে খুলনা বিভাগীয় পরিচালক রাশেদা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় বিভাগের ১০ জেলার মধ্যে সর্বোচ্চ ১৭ জনের মৃত্যু হয়েছে কুষ্টিয়ায়। এছাড়া খুলনায় ১৩, যশোরে ৬, মেহেরপুরে ৫, ঝিনাইদহে ৫, বাগেরহাটে ও চুয়াডাঙ্গায় ২ জন করে এবং মাগুরায় একজন মারা গেছেন।
করোনা সংক্রমণের শুরু থেকে সোমবার (৫ জুলাই) সকাল পর্যন্ত বিভাগটির ১০ জেলায় মোট ৬২ হাজার ৩৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত আক্রান্ত হয়ে মারা গেছেন এক হাজার ২৬৫ জন। এ সময় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪০ হাজার ৫৫৩ জন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.