সংবাদদাতা
হাজতখানার জানালার গ্রিল ভেঙে পালিয়ে যাওয়া রোহিঙ্গা আসামি সাহেদকে গ্রেফতার করেছে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার ভাসানচর থানা।
শুক্রবার (২ জুলাই) রাত ২টা থেকে ৪টা ১০ মিনিটের দিকে সে হাজতখানা থেকে পালিয়ে যায়।
শনিবার (৩ জুলাই) রাত ৮টায় ভাসানচরের বেড়িবাঁধ সংলগ্ন জঙ্গলে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ।
সে ভাসানচরের ৫৬ নম্বর ক্লাস্টারের এম-৬ রুমের বাসিন্দা।
ভাসানচর থানার ওসি মো. রফিকুল ইসলাম রাত পৌনে ১০টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন। ওসি মো. রফিকুল ইসলাম জানান, আসামিকে রবিবার আদালতে পাঠানো হবে।
উল্লেখ্য, ভাসানচরে নৌবাহিনীর ওয়্যার হাউজ ভাঙচুরের মামলায় সাহেদকে গ্রেপ্তার করা হয়েছিল।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.