কাপ্তাই বড়ইছড়ি বাজারে ৬ পথচারীকে জরিমানা

কাপ্তাই প্রতিনিধিঃ
রাঙ্গামাটির কাপ্তাহ সদরের বড়ইছড়ি বাজারে ৬ জন পথচারীকে ১০০ টাকা করে জরিমানা করা হয়েছে।

বুধবার দুপুর ১২ টায় কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী হাকিম মুনতাসির জাহান ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এই দন্ড প্রদান করেন।

অভিযানে উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস সুপার মোঃ সিরাজুল ইসলাম, কাপ্তাই থানার পুলিশ সদস্য এবং যুব রেডক্রিসেন্টের সদস্যরা উপস্থিত ছিলেন।

এ সময় স্বাস্থ্য সচেতনমূলক প্রচার-প্রচারণা করে সকলকে মাস্ক পরার পরামর্শ দেন ইউএনও।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.