মোজাম্মেল হক, গোয়ালন্দ থেকে
রাজবাড়ীর গোয়ালন্দে শহীদ স্মৃতি ক্লাব ও পাঠাগারের উদ্যোগে করোনা ভাইরাস সংক্রমণ রোধে পথচারী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মাঝে মাস্ক বিতরণ করা হয়।
শনিবার (২৬ জুন) দুপুরে শহীদ স্মৃতি ক্লাব ও পাঠাগারে কার্যালয় থেকে এই মাস্ক বিতরণ শুরু করা হয়।
মাস্ক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, শহীদ স্মৃতি ক্লাব ও পাঠাগারের সভাপতি খন্দকার কে মুহিত হিরা, সদস্য মোঃ আলাউদ্দিন মোল্লা, অরুণ কুমার রাহা,আবুল কাশেম মন্ডল প্রমুখ।
সে সময় খন্দকার আব্দুল মুহিত হিরা বলেন করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় সামাজিক দুরত্ব ও স্বাস্থ্য বিধি মেনে চলার পরামর্শ দেন।তিনি আরো বলেন আমরা গোয়ালন্দ বাজারের সকল মানুষের মাঝে স্বাস্থ্য সুরক্ষা মাস্ক বিতরণ করা হবে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.