২০০ গ্রাম গাঁজাসহ রোহিঙ্গা যুবক আটক

টেকনাফ প্রতিনিধি
টেকনাফের হ্নীলা ইউনিয়নের জাদিমুড়া শালবাগান রোহিঙ্গা ক্যাম্প থেকে ২০০ গ্রাম গাঁজাসহ মোঃ দেলোয়ার হোসেন (২৭) নামের রোহিঙ্গা যুবককে আটক করেছে এপিবিএন।

বৃহস্পতিবার (২৪ জুন) রাত টেকনাফে উপজের হ্নীলা ইউনিয়নের জাদিমুড়া ২৬নং শালবাগান ক্যাম্পের ব্লক-ডি/৪ এ ৩ রাস্তার মাথা থেকে তাকে আটক করা হয়েছে।

সে একই ব্লকের নুর হোসেনের পুত্র।

১৬ ব্যাটালিয়ন এপিবিএন পুলিশের অধিনায়ক এসপি মোঃ তারিকুল ইসলাম তারিক জানান, গাঁজাসহ ধৃত মাদক কারবারীকে সংশ্লিষ্ট মাদক আইনে মামলায় দায়েরের পর টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.