মোজাম্মেল হক, গোয়ালন্দ (রাজবাড়ী) থেকে
রাজবাড়ীর গোয়ালন্দে বিদ্যুৎ স্পৃষ্টে সাবিনা আক্তার (৩২) নামে গৃহবধূর মৃত্যু হয়েছে।
শুক্রবার দুপুর ১২ টার দিকে উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের রবিউল্ল্যা বেপারী পাড়ায় এ ঘটনা ঘটে। নবহত গৃহবধূর ওই এলাকার মাসুদ বেপারীর স্ত্রী।
তার সংসারে ১ ছেলে ও ২ মেয়ে সন্তান রয়েছে।
মাসুদের মামা আবদুর রহিম মন্ডল জানান, দুপুর ১২ টার দিকে তার ভাগনে বৌ সাবিনা বাড়ির গরুর ঘরে যায় গরুর খাবার দিতে।এ সময় সে ওই ঘরে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে পড়ে যায়। কিছুক্ষন পর মাসুদ ও তার ছেলে গরুর ঘরে গিয়ে সাবিনাকে মাটিতে পড়ে থাকতে দেখে। উদ্ধার করে হাসপাতালে নেওয়ার আগেই মারা যায়।
বাদ আছর নামাজে জানাযা শেষে সাবিনা আক্তারকে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়েছে।
১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | বিকাল ৫:৪৮

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.