চকরিয়া অফিস
চকরিয়ার বদরখালী ৫ নম্বর ওয়ার্ড এর লম্বাখালি পাড়ায় দুই নারী যৌন নিপীড়নের শিকার হয়েছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ২ ছাত্রীকে উদ্ধার করে। ২২জুন রাতে এঘটনা ঘটলেও ২৪জুন চকরিয়া থানায় এজাহার দিতে আসলে ঘটনাটি জানাজানি হয়।
নিপীড়নের শিকার ২ছাত্রীর পারিবারিক সূত্র জানায়, বদরখালী ৫ নম্বর ওয়ার্ড এর লম্বা খালির স্থানীয় জয়নাল আবেদীন প্রকাশ জনু মাঝি’র পুত্র আবু হাসান মোহাম্মদ ইব্রাহিম প্রকাশ জুয়েল (২৫) একই এলাকার এ দুই ছাত্রীকে ফুসলিয়ে নিজের আয়ত্তে এনে ঘুমের বড়ি সেবন করায়। এতে তারা অজ্ঞান হয়ে পড়লে যৌন নিপীড়ন চালায়।
এক পর্যায়ে এ চাঞ্চল্যকর তথ্য এলাকায় জানাজানি হয়। পরে চকরিয়া থানা পুলিশ দ্রুত অভিযান চালিয়ে তাদের উদ্ধার করেন এবং হাসপাতালে নিয়ে জরুরি চিকিৎসার ব্যবস্থা করেন। তারা কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলে জানাগেছে। এলাকাবাসী ন্যাক্কারজনক এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন।
দুই ছাত্রীর ধর্ষনের বিষয়ে চকরিয়া থানার অফিসার ইনচার্জ শাকের মোহাম্মদ যুবায়ের বলেন, ভিকটিম উদ্ধার করে চিকিৎসা দেওয়ার জন্য কক্সবাজার ওসিসিতে পাঠানো হয়েছে। এক ছাত্রী পিতা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। আসামী গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | দুপুর ১২:৫৮

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.