সংবাদদাতা:
কুতুবদিয়ায় পরোয়ানাভুক্ত ৪ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
তারা হলো- উত্তর ধুরুং কুইল্যার পাড়ার মৃত ধলু মিয়ার পুত্র মামুন (২১), দক্ষিণ ধুরুং নয়া পাড়ার মন্জুর আলমের ২ পুত্র সোনাইয়া (২৪) ও বদন (২২) এবং একই ইউনিয়নের জাকির আহমদের পুত্র মিরাজ উদ্দিন (২৭)।
বুধবার (২৩ জুন) ভোর রাত পর্যন্ত উপজেলার উত্তর ধুরুং ও দক্ষিণ ধুরুং ইউনিয়নে অভিযান চালিয়ে আসামদের গ্রেফতার করা হয়েছে বলে জানান থানার ওসি ওমর হায়দার।
তিনি জানান, বুধবার ভোর রাত পর্যন্ত থানার এসআই সৈয়দ সফিউল করিমের নেতৃত্বে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে একাধিক মামলার ওয়ারেন্টের ৪ আসামিকে গ্রেফতার করেছে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.