কাপ্তাই প্রতিনিধি
রাঙ্গামাটি কাপ্তাইয়ে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে টাস্কফোর্স কমিটির সদস্য ও কর্তৃত্বপ্রাপ্ত কর্মকর্তাদের নিয়ে দিনব্যাপী কর্মশালা মঙ্গলবার (২২ জুন) সকাল ১০টায় কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তনে শুরু হয়। কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন টাস্কফোর্স কমিটির সভাপতি মুনতাসির জাহান এর সভাপতিত্বে সভায় বিষয়ের উপর মূল প্রবন্ধ উপস্থাপন করেন কাপ্তাই উপজেলা সহকারী কমিশনার ভুমি মঈনুল হোসেন চৌধুরী।
কর্মশালায় রিসোর্স পারসন হিসাবে উপস্থিত থেকে বিষয়ের উপর প্রবন্ধ উপস্থাপন করেন উপজেলা কৃষি কর্মকর্তা সামসুল আলম চৌধুরী এবং উপজেলা স্বাস্থ্য বিভাগের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ ওমর ফারুক রনি।
কর্মশালায় কাপ্তাই থানার ওসি মোঃ নাসির উদ্দীন, কর্নফুলি সরকারি কলেজ এর অধ্যক্ষ এ এইচ এম বেলাল চৌধুরী, চন্দ্রঘোনা থানার ওসি ( তদন্ত) মোঃ ইশতিয়াক আহমেদ সহ টাস্কফোর্স কমিটির সদস্য, কর্তৃত্বপ্রাপ্ত কর্মকর্তা, জনপ্রতিনিধি,সাংবাদিক, শিক্ষক এবং ধর্মীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
কর্মশালায় সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহান বলেন, তামাক ও তামাকজাত দ্রব্য ব্যবহার জনস্বাস্থ্য ও পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর।এই তামাকপন্য ব্যবহারে বাংলাদেশের অবস্থান অন্যতম। মাননীয় প্রধানমন্ত্রীর অংগীকার আগামী ২০৪০ সালের মধ্যে বাংলাদেশকে তামাকমুক্ত দেশ হিসেবে গড়ে তোলা।সে লক্ষ্যে আমাদের উচিত তামাকপণ্য থেকে প্রজন্মকে রক্ষা করা।
২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ২:৪০
পরের খবর

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.