এম বশির উল্লাহ, মহেশখালী:
কক্সবাজারের মহেশখালীতে মুজিববর্ষ উপলক্ষে দ্বিতীয় পর্যায়ে দুই শতক জমির মালিকানাসহ সেমিপাকা ঘর পেয়েছে আরও ১৬টি পরিবার।
রবিবার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ৫৩ হাজার ৩৪০টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান ২য় পর্যায়ের কার্যক্রম এর শুভ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ উপলক্ষে মহেশখালী উপজেলা পরিষদ মিলনায়তনের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহফুজুর রহমান।
সভায় বক্তব্য রাখেন কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনের সাংসদ আলহাজ্ব আশেক উল্লাহ রফিক, উপজেলা চেয়ারম্যান শরিফ বাদশা, পৌর মেয়র মকছুদ মিয়া, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম আলমগীর, কুতুবজুম ইউপি চেয়ারম্যান মোশাররফ হোসেন খোকন, হোয়ানক ইউপি চেয়ারম্যান মোস্তফা কামাল, শাপলাপুর ইউপি চেয়ারম্যান আবদুল খালেক চৌধুরি, মহেশখালী প্রেসক্লাব সভাপতি আবুল বশর পারভেজ, কবি ও সাংবাদিক জাদের সরওয়ার সোহেল প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধিগণ, মিডিয়া কর্মীগণ এবং ভূমিহীন ও গৃহহীন পরিবারের উপকারভোগীরা। সভাশেষে অতিথিরা উপকারভোগীদের হাতে মহেশখালী উপজেলায় দ্বিতীয় পর্যায়ে নির্মিত ১৬ টি ঘর ও জমির কাগজপত্র বুঝিয়ে দেন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.