মোজাম্মেল হক, গোয়ালন্দ থেকেঃ
রাজবাড়ীর গোয়ালন্দে অটোরিকশার চাপায় সিহাব (১২) নামে ৬ষ্ট শ্রেণির স্কুল ছাত্র নিহত হয়েছে। সে স্থানীয় সানসাইন কলেজিয়েট স্কুলের ছাত্র এবং পশ্চিম উজানচর রমজান মাতবরের পাড়ার মো. ছোকো মোল্লার ছেলে।
বৃহস্পতিবার সকাল ১১ সময় জমিদার ব্রীজের পাশে মুন্সী বাড়ীর সামনের রাস্তায় এ দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে জমিদার ব্রীজের পাশের ছাইকেল মেকারের দোকান থেকে বলে হাওয়া দিয়ে আসার সময় তার হাত থেকে বলটি রাস্তার উপরে পড়ে যায় । তখন রাস্তার উপর থেকে বলটি উঠানোর সময় সাইড থেকে অটোরিকশা এসে তাহার চাপা দেয়। এ সময় সিহাব রাস্তার উপরে ছিটকে পড়ে যায়।
এরপর স্থানীয় লোকজন শিহাবকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে। ঢাকা যাবার পথেই মারা যায় সিহাব।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.