গোয়ালন্দে শিশু ও নারী উন্নয়নে কর্মশালা

মোজাম্মেল হক, গোয়ালন্দ থকে
রাজবাড়ীর গোয়ালন্দে শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম শীর্ষক ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল ১০টা থেকে গোয়ালন্দ অফিসার্স ক্লাবে দিনব্যাপী এ কর্মশালার আয়োজন করে রাজবাড়ী জেলা তথ্য অফিস।
উপজেলা নির্বাহী অফিসার মো. আজিজুল হক খান মামুনের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোস্তফা মুন্সি।
এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসিফ মাহমুদ ও রাজবাড়ী সরকারী কলেজের প্রভাষক মো. শাহরিয়ার রহমান।
উপস্থিত ছিলেন- রাজবাড়ী জেলা তথ্য কর্মকর্তা তাহমিনা আক্তার, জেলা ক্রীড়া অফিসার ফেরদৌসী আক্তার বন্যা, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস পারভীন, উজানচর ইউপি চেয়ারম্যান আবুল হোসেন ফকীর, ছোটভাকলা ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেন, দেবগ্রাম ইউপি চেয়ারম্যান হাফিজুল ইসলাম, হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সভাপতি নির্মল কুমার চক্রবর্তী, গোয়ালন্দ প্রেসক্লাবের সভাপতি আজু শিকদার, সাধারন সম্পাদক শামীম শেখ, প্রথম আলোর প্রতিনিধি রাশেদুল হক রায়হান, মুক্তি মহিলা সমিতির কর্মকর্তা আতাউর রহমান খান মঞ্জু প্রমুখ।
গোয়ালন্দে যুবঋণের চেক বিতরণ
রাজবাড়ীর গোয়ালন্দে মঙ্গলবার দুপুরে গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যানের কার্যালয়ে স্বল্প সুদে ক্ষুদ্র উদ্যোক্তাদের মাঝে যুবঋণের চেক বিতরণ করা হয়। এসময় ২৩ জন ক্ষুদ্র উদ্যোক্তার মাঝে ১১ লাখ টাকার চেক বিতরন করা হয়।
চেক বিতরণকালে উপস্থিত ছিলেন- গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোস্তফা মুন্সি, গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার মো. আজিজুল হক খান মামুন, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস পারভীন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা দেওয়ান তোফায়েল আহমেদ প্রমুখ।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.