গোয়ালন্দে মহাসড়কের জ্যামে পড়ে প্রসূতি মায়ের ডেলিভারি

মোজাম্মেল হক, গোয়ালন্দ (রাজবাড়ী): রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার সামনে ঢাকা খুলনা মহাসড়কের পাশে ওয়েট স্কলের জ্যামে পড়ে অটোরিকশার মধ্যে প্রসূতি মায়ের ডেলিভারি।

দৌলতদিয়া ইউনিয়নের শাহাজদ্দিন বেপারী পাড়ার মো. লুৎফর মোল্লার স্ত্রী রেহেনা (৩৫) গর্ভবতী নয় মাস শেষ হওয়ায় তার পেটে হালকা ব্যাথা উঠার কারণে তার স্বামী অটোরিকশায় করে রাজবাড়ী সদর হাসপাতালে যাওয়ার সময় জমিদার ব্রীজ নামক এলাকায় গেলে প্রসূতি মায়ের পেটের ব্যাথা প্রচন্ড বেড়ে যায়। তখন তারা অটোরিকশাটি ঘুরিয়ে গোয়ালন্দ হাসপাতালে দিকে আসতে গেলে গোয়ালন্দ উপজেলার সামনে ঢাকা খুলনা মহাসড়কের পাশে ওয়েট স্কলের কারণে ট্রাকের দীর্ঘ জ্যামের সৃষ্টি হয়। আর সেই জ্যামে পড়ে রাস্তার মধ্যে প্রসূতি মায়ের ডেলিভারি হয়ে যায়। জ্যাম থাকায় সে সময় মত গর্ভবতী মাকে হাসপাতালে নিতে ব্যর্থ হন।

রেহেনার স্বামী লুৎফর বলেন, আমাদের গাড়িটি ঘুরিয়ে আমি এক ট্রাক চালকে বললাম আপনার গাড়িটি একটু চাপান । দরকার হয় আমরা কোন এক বাড়ীতে যাই রাস্তা থেকে হাত চারিক নামার পরেই আল্লাহ্ রহমতে বাচ্ছা টা ডেলিভারি হয়ে যায়। তখন ভাবলাম এখন তো রাজবাড়ী যাওয়া সম্ভব না। তখন আমরা গোয়ালন্দ হাসপাতালের দিকে আসার দুই তিন মিনিট পরেই আমরা বৃষ্টির মধ্যে জ্যামে আটকা পড়ে ছিলাম ২০ থেকে ৩০ মিনিটের মত। পরে হাসপাতালে আসার পর খুব দ্রুত ভাবে ডাক্তার ও নার্সরা মায়ের ফুল ও নারী কেটে বেডে দিয়ে চিকিৎসা দিয়েছে।

ডাঃ নিতাই চন্দ্র ঘোষ আবাসিক মেডিক্যাল অফিসার বলেন, সকাল সাতটার দিকে একটা মহলিা তার স্বামীসহ আসে বলে যে রাস্তায় বাচ্ছা হয়ে গেছে। বাচ্ছা হওয়ার পর কিশোরী এক মেয়ে বাচ্চা কোলে নিয়ে বাচ্চার যে পট এক হাত দিয়ে চাপ দিয়ে ধরে রাখে। যে মা সে তার ফুল এক দিয়ে চাপ দিয়ে ধরে রাখে । এ অবস্থায় আমাদের কাছে আসে আমরা দ্রুত লেভার রুমে নিয়ে আমাদের দক্ষ সিষ্টার যারা আছে এদের মাধ্যমে বাচ্চা মায়ের ফুল জরায়ু থেকে বের করিএবং তার রক্তপাত বন্ধ করি। বাচ্চা ও মা দুজনেই এখন সুস্থ আছে।

 

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.