রাখাইন পল্লীতে ডিবি পুলিশের অভিযান, চোলাই মদসহ আটক ১০

ইমাম খাইরঃ

কক্সবাজার শহরের বড়বাজার রাখাইন পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে ১০২ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ ১০ মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বৃহস্পতিবার রাত সাড়ে দশটার দিকে এ অভিযান পরিচালনা করা হয় বলে জানিয়েছেন জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী।

আটককৃত মাদক কারবারিরা হলেন* মীমাদু রাখাইন, উমে রাখাইন, মোহাম্মদ সেলিম, মোহাম্মদ শরীফ,  মোহাম্মদ তারেক, মোহাম্মদ আব্দুল্লাহ, শাহআলম, বাসুদেব ধর, খোরশেদ আলম ও নুরুল আলম।
ওসি শেখ মোহাম্মদ আলী জানান, জেলা গোয়েন্দা পুলিশের একটি টিম কক্সবাজার থানাধীন বড়বাজার রাখাইনপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে উল্লেখিত আসামিদের হেফাজতে থাকা ১০২ লিটার দেশীয় তৈরি চোলাই মদ জব্দ করা হয়।
আটককৃতদের মধ্যে ১ নম্বর আসামি মীমাদু রাখাইনের বিরুদ্ধে চারটি মাদক মামলা রয়েছে। এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছেও বলে জানান ওসি।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.