ডুলাহাজারা মৎস ঘেরে বজ্রপাতে যুবকের মৃত্যু

মোঃ নিজাম উদ্দিন, চকরিয়া:
চকরিয়ায় উপজেলার ডুলাহাজারায় বজ্রপাতে মোহাম্মদ বেলাল উদ্দিন (২৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সে একই উপজেলার খুটাখালী ইউনিয়নের মেদাকচ্ছপিয়া এলাকার মকসুদ আহমেদের ছেলে।
শনিবার (৫ জুন) ভোর সাড়ে ৫ টার দিকে ডুলাহাজারা ইউনিয়নের বৈরাগীরখিল তলিয়াঘোনা নামক এলাকার মৎস্য ঘেরে এ ঘটনা ঘটে। দুই ভাইদের মধ্যে বেলাল উদ্দিন ছোট। তিনি নিজস্ব মৎস্য ঘের দেখাশোনার কাজ করতেন।
নিহতের পরিবারের বরাত দিয়ে খুটাখালী ইউনিয়নের (১নং ওয়ার্ড) মেম্বার ছলিম উল্লাহ  বলেন, শুক্রবার রাতে ডুলাহাজারা ইউনিয়নের বৈরাগীরখিল তলিয়াঘোনা এলাকার নিজস্ব মৎস্য ঘেরে উজানী টেংরা মাছ ধরতে যায় বেলাল উদ্দিন। শনিবার ভোরে মাছ নিয়ে ফেরার সময় হঠাৎ বজ্রপাতে মৎস্য ঘেরেই তিনি নিহত হন।
বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন চকরিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আশরাফ হোসেন। তিনি জানান ডুলাহাজারায় বজ্রপাতে এক যুবকের মৃত্যু হয়েছে। পরিবারের কোনপ্রকার অভিযোগ না থাকায় লাশ দাফনের ব্যবস্থা করা হয়েছে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.