চট্টগ্রামের পুঁজিবাজারে লেনদেন বন্ধ থাকবে বুধবার

ডেস্ক নিউজ:
বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে আগামীকাল বুধবার (২৬ মে) চট্টগ্রামের পুঁজিবাজারে বন্ধ থাকবে সব ধরনের লেনদেন কার্যক্রম। তবে পরদিন বৃহস্পতিবার (২৭ মে) সকাল ১০টায় পুনরায় লেনদেন শুরু হবে। চলবে দুপুর ২টা পর্যন্ত।
মঙ্গলবার (২৫ মে) চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, বৌদ্ধ ধর্মালম্বীদের ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে সারাদেশে সরকারি ছুটি পালিত হবে। দিনটি উপলক্ষে সব সরকারি এবং বেসরকারি অফিস এবং আদালত বন্ধ থাকবে। একইসঙ্গে চট্টগ্রামের পুঁজিবাজারের লেনদেনও বন্ধ থাকবে। ২৭ মে থেকে যথানিয়মে লেনদেন চলবে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.