ডেস্ক নিউজ:
করোনা মহামারি মোকাবিলায় উপহার হিসেবে বাংলাদেশের দেওয়া আরও চার ট্রাক ওষুধ গেল ভারতে। দ্বিতীয় ধাপে ২ হাজার ৬৭২ কার্টুন বিভিন্ন ওষুধ সামগ্রী পাঠিয়েছে বাংলাদেশ সরকার।
মঙ্গলবার (১৮ মে) বিকেল সাড়ে তিনটার দিকে সময় বেনাপোল বন্দর দিয়ে জরুরি এ চিকিৎসা সামগ্রীর ভারতে পাঠানো হয়।
জানা গেছে, দ্বিতীয় চালানে বাংলাদেশ সরকারের সহায়তার এসব চিকিৎসা সরঞ্জাম ভারতে প্রবেশ করেছে। ভারতের কলকাতায় নিযুক্ত বাংলাদেশের উপ হাইকমিশনের কর্মকর্তারা বিষয়টি তদারকি করছেন।
বেনাপোল স্থলবন্দরের ভারপ্রাপ্ত পরিচালক আব্দুল জালিল জানান, বন্ধু রাষ্ট্র হিসেবে বিভিন্ন ধরনের ওষুধ সামগ্রী ভারত সরকারকে উপহার দিয়েছে বাংলাদেশ। ওইসব ওষুধ সামগ্রী বেনাপোল বন্দরে এসে পৌঁছালে কাগজপত্রের আনুষ্ঠানিকতা দ্রুত সম্পূর্ণ করে ভারতে পাঠানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন কলকাতায় নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনের কাউন্সিলর (শিক্ষা ও ক্রীড়া) রিয়াজুল ইসলাম, ভারতীয় কাস্টমসের ডেপুটি কমিশনার শিব সাগর, সহকারী কমিশনার (এসি) অনিত জায়ানসহ বেনাপোল বন্দর কর্তৃপক্ষ, বিজিবি ও বিএসএফ সদস্যরা।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.