খাপ থেকে তলোয়ার খুলে ‘সাত ভাই চম্পা’
ওয়ান নিউজ বিনোদন ডেক্সঃ জনপ্রিয় গল্প ‘সাত ভাই চম্পা’ অনেকের শৈশব কৈশোরের সোনালী দিনগুলোর সঙ্গে জড়িয়ে আছে। এ গল্প অবলম্বনে নির্মিত হয়েছে সিনেমা। এবার হতে যাচ্ছে মেগা টিভি সিরিজ। এর জন্য বিএফডিসিতে বড় পরিসরে সেট নির্মাণ করা হয়েছে।
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেডের প্রযোজনায় ‘সাত ভাই চম্পা’ নির্মাণ করছেন রিপন নাগ। নাটকটির সেট উন্মোচন ও শুটিংয়ের শুভ সূচনা উপলক্ষে শুক্রবার দুপুরে বিএফডিসির ২ নম্বর স্টুডিওতে অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
ওই সময় তথ্যমন্ত্রী বলেন, “এই রকম শেকড়ের একটি গল্প নিয়ে টিভি সিরিজ নির্মাণ করার উদ্যোগ অনেক আনন্দিত করেছে আমাকে। ‘সাত ভাই চম্পা’ নান্দনিকভাবে নির্মাণ করতে পারলে দর্শক শ্রোতারা মুগ্ধ হবেন পর্দায় দেখে। আমি এই টিমের সাফল্য কামনা করি।”
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন চ্যানেল আইয়ের বিক্রয় ও বিপনণ বিভাগের পরিচালক ইবনে হাসান খান, ‘সাত ভাই চম্পা’র নির্মাতা রিপন নাগ, অভিনয়শিল্পী ও কলাকুশলীবৃন্দ।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.