খোকন, রাজশাহীঃ
রাজশাহীর বাগমারায় বজ্রপাতে দূর্গাপুরের ২ যুবক নিহত হয়েছে।
তারা হলেন- দূর্গাপুর উপজেলার মাড়িয়া মৃধা পাড়া গ্রামের এছার উদ্দিনের ছেলে বাবু (২৩)ও মৃত সাইদুর ইসলামের ছেলে রনি (২৫)। আহত হয়েছে আরো ৫ জন।
শনিবার (১৫ এপ্রিল) সকালে আম ভাঙ্গার জন্য বাগমারা উপজেলার তালঘরিয়া সুলতাল পুর যায়। সেখানে আম ভাঙ্গার শেষে আনুমানিক ২ টার দিকে আমের কেরেট সাজানোর সময় আকাশে বিদ্যুৎ চমকালে বজ্রপাতের এসময় ঘটনাস্থলেই ২ জন নিহত হয়েছে। বাকী ৩ জন আহত হয়েছে। আহতদের প্রথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
এবিষয়ে দূর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসমত আলীর সাথে কথা বলা হলে তিনি বলেন, যেহেতু বাগমারায় মারা গেছে। আর এটাতো প্রাকৃতিক মৃত্যু সেহেতু স্থানীয় চেয়ারম্যানের অনুমতিক্রমে দাফন সম্পূর্ণ করবে।
৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | দুপুর ১২:০৩

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.