কুতুবদিয়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

ইফতেখার শাহজীদ, কুতুবদিয়া:
কুতুবদিয়ায় পুকুরের পানিতে ডুবে মুহাম্মদ হাবীব নামে ২ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (২ মে) সকাল সাড়ে ৭টায় কৈয়ারবিল ইউনিয়নের ঘিলাছড়ি এলাকায় পানি ডুবির ঘটনাটি ঘটে। মুহাম্মদ হাবীব ওই এলাকার নাছির উদ্দিনের ছেলে।

স্থানীয় ইউপি সদস্য শামসুল আলম জানান, ‘রবিবার সকালে সাগর থেকে মাছ ধরে বাড়ি ফিরে আসে নাছির উদ্দিন। এসময় হাবীব বাড়ির উঠানে খেলা করছিল। নাছির ঘরে ঢুকার কিছুক্ষণের মাথায় হঠাৎ করেই শিশুটিকে খুঁজে পাচ্ছিল না পরিবারের লোকজন। কিছুক্ষণ খোঁজাখুঁজির একপর্যায়ে তাকে বাড়িসংলগ্ন পুকুরের পানিতে ভাসতে দেখেন পরিবারের সদস্যরা। পরে স্থানীয়দের সহায়তায় শিশুটিকে অচেতন অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও (আবাসিক মেডিকেল অফিসার) রেজাউল হাছান বলেন, ‘শিশুটিকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। শিশুটি পানিতে ডুবে গিয়েছিল বলে সাথে আসা স্বজনদের কাছে জেনেছি।’

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.