ডেস্ক নিউজ:
চট্টগ্রামে করোনায় আক্রান্ত হয়ে নতুন করে আরো ১১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চট্টগ্রাম মহানগরী ও জেলায় করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ৪৯৭ জনে।
নতুন করে মারা যাওয়া ১১ জনের মধ্যে রয়েছেন মহানগরী এলাকায় ৮ জন এবং উপজেলা পর্যায়ে ৩ জন। এছাড়া একই সময়ে নতুন করে আরো ১৭১ জনের করোনা শনাক্ত হয়েছে।
রোববার (২৫ এপ্রিল) দুপুরে চট্টগ্রামের সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত সর্বশেষ করোনার প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
প্রতিবেদন থেকে জানা যায়, গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে ৬টি ল্যাবে ১ হাজার ৩৩০ জনের নমুনা পরীক্ষা করা হয়।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.