সেভ দ্য চিলড্রেন কক্সবাজারে নিয়োগ

আবেদনের শেষ তারিখঃ ২৯ এপ্রিল, ২০২১।

ওয়ান নিউজ ডেক্সঃ বেসরকারি সংস্থা সেভ দ্য চিলড্রেন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটিতে ‘অফিসার’ পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। প্রতিষ্ঠানটি তাদের কক্সবাজারের উখিয়ায় চলমান প্রকল্পের জন্য এ নিয়োগ দেবে।

পদের নাম: অফিসার-প্রকিউরমেন্ট

যোগ্যতা

স্বীকৃত যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে যেকোনো বিষয়ে স্নাতক পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। বিজনেস, ম্যানেজমেন্ট অথবা ইঞ্জিনিয়ারিং পাস অথবা সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট/ প্রকিউরমেন্ট ম্যানেজমেন্টে ডিপ্লোমা পাস প্রার্থীরা অগ্রাধিকার পাবেন। প্রার্থীর তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

বেতনঃ আলোচনা সাপেক্ষে।

আবেদনের প্রক্রিয়া

আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনে (https://bangladesh.savethechildren.net/careers/details?jid=62710) আবেদন করতে পারবেন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.