নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশের আকাশে পবিত্র মাহে রমজানের চাঁদ দেখা গেছে। মুসলমানদের সিয়াম সাধনার (রোজা) মাস পবিত্র রমজান শুরু হচ্ছে বুধবার (১৪ এপ্রিল)। আগামী ৯ মে রোববার দিবাগত রাতে পবিত্র লাইলাতুল কদর পালিত হবে।
মঙ্গলবার সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। সন্ধ্যা পৌনে ৭টার দিকে অনুষ্ঠিত এ বৈঠকে ধর্ম প্রতিমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি ফরিদুল হক খান সভাপতিত্ব করেন। সভা থেকে ১৪৪২ হিজরি সালের রমজান মাস ও লাইলাতুল কদরের তারিখ ঘোষণা করা হয়।
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর একদিন পর বাংলাদেশের আকাশে চাঁদ দেখা যায়। ওইসব দেশের পরদিনই বাংলাদেশে রোজা ও ঈদ পালন হয়ে থাকে।
বুধবার প্রথম রোজার ইফতারের সময় ৬টা ২৩ মিনিট।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.