সাগরে দুইটি তিমির মৃত্যুর বিষয়ে তদন্ত কমিটি

নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজার সমুদ্র সৈকতের হিমছড়ি ও দরিয়ানগর পয়েন্টে মৃত ভেসে আসা দুইটি তিমির বিষয়ে তদন্ত কমিটি গঠন করেছে কক্সবাজার জেলা প্রশাসক।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মো: আমিন আল পারভেজকে আহবায়ক করে গঠিত কমিটিকে  বিস্তারিত জেনে প্রতিবেদন দেয়ার জন্য নির্দেশ দেন জেলা প্রশাসন মো. মামুনুর রশীদ।

প্রসঙ্গত, গত শুক্রবার (৯ এপ্রিল) দুপুরে হিমছড়ি লালব্রীজ সৈকত পয়েন্টে মৃত ভেসে আসে। যা দীর্ঘ ৪৪ ফুট ও প্রস্থে ২৫ ফুট।

পরের দিন শনিবার (১০ এপ্রিল) সকাল পৌনে ৯ টার দিকে কক্সবাজারের সৈকতের দরিয়া নগরে ভেসে আসে আরেকটি মৃত তিমি। তিমিটি লম্বায় ৪৩ ফুট এবং প্রস্থে ১৪ ফুট।

পৃখত স্থানে তিমি দুইটি সৎকার করা হয়েছে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.