ওয়ান নিউজঃ পূর্বনির্ধারিত সময়ের দুই দিন আগেই শেষ হচ্ছে এবারের অমর একুশে বইমেলা। আগামী ১৪ এপ্রিলের পরিবর্তে ১২ এপ্রিল শেষ হচ্ছে বইমেলা। শনিবার (১০ এপ্রিল) দুপুরে সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ এ তথ্য জানান।
দেশে করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ প্রবল রূপ নেওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান। করোনা সংক্রমণ প্রতিরোধে সীমিত পরিসরে বইমেলা চালু রাখা হয়েছিল।
গত রোববার গতকাল দুপুরে সংস্কৃতি মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জেসমিন নাহার স্বাক্ষরিত প্রজ্ঞাপনে মেলার সময়সীমা ৫ ঘণ্টা নির্ধারণ করা হয়। সে অনুযায়ী প্রতিদিন দুপুর ১২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত মেলা চলছে।
এর আগে করোনামহামারির কারণে বইমেলা প্রায় দেড় মাস পিছিয়ে ১৮ মার্চ শুরু হয়।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.