চকরিয়ায় পানিতে ডুবে ঘের কর্মচারীর মৃত্যু

চকরিয়া সংবাদদাতা:
কক্সবাজারের চকরিয়ায় মৎস্য ঘেরের পানিতে ডুবে মো. রাশেদ (২০) নামে এক ঘের কর্মচারীর মত্যু হয়েছে।

মঙ্গলবার বেলা ১১টার দিকে চিরিঙ্গা ইউনিয়নের সওদাগরঘোনা এলাকায় একটি মৎস্য ঘেরে এ ঘটনা ঘটে। রাশেদ ডুলাহাজারা ইউনিয়নের বালুরচর এলাকার আবদুল নবীর ছেলে।

জানা যায়, বেলা ১১টার দিকে রাশেদ ঘেরের কাজ করতে পানিতে নামেন। এসময় পা পিছলে পানিতে ডুবে যান তিনি। কিছুক্ষণ পর রাশেদের মরদেহ ভেসে ওঠে।

ঘেরের অন্য কর্মচারীরা তার মরদেহ দেখতে পেয়ে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চিরিঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.