মোঃ কাউছার ঊদ্দীন শরীফ ঈদগাঁওঃ
কক্সবাজার সদর উপজেলা ঈদগাঁও বাজারের হাজ্বী বিরানীর ম্যানাজারকে ৯শ পিস ইয়াবাসহ আটক করেছে ঈদগাঁও থানা পুলিশ। মঙ্গলবার (৩০ মার্চ) রাত দেড়টার দিকে বাজারের হাজী বিরানী নামক হোটেল থেকে তাকে আটক করা হয়।
জানা যায়, ঈদগাঁও থানার ওসি আব্দুল হালিম নেতৃত্বে এস আই কামাল হোসেন সঙ্গীর্ফোস গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বাজারের হাজী বিরানী হোটেল থেকে তাকে আটক করা হয়। এসময় তার পেন্টের পকেট থেকে সিগারেটের প্যকেটে ভর্তি ৯পিস পিস ইয়াবা জব্দ করা হয়।আটককৃত যুবক হলেন রিয়ত পুর জেলা গোমাইর হাট থানার অন্তরভুক্ত চরমুন পুরা এলাকার আব্দুল মালেক বাবুর্চীর ছেলে মোঃ মোরশেদ।
স্থানীয় ব্যাবসায়ীদের অভিযোগ, এলাকার মুখোশধারী অনেক ভাল মানুষও বিভিন্ন রাজনৈতিক দলের ছত্রছায়ায় এলাকার কতিপয় প্রভাবশালী, কথিত গণমাধ্যমকর্মী ও প্রশাসনের বিভিন্ন স্তরের কতিপয় অসাধু কর্মকর্তাকে দালালদের মধ্যস্থতায় মোটা অংকের টাকায় ম্যানেজ করে দীর্ঘদিন ধরে এ মরণ নেশা দেশদ্রোহী ইয়াবা কারবার করে গেলেও পর্যাপ্ত তথ্যের অভাবে আইনের আওতায় আসছেনা । মানুষও তাদের অবৈধ টাকায় হয়রানির ভয়ে তাদের বিরুদ্ধে প্রকাশ্যে মুখ খুলতে পারছেনা। তাই তারা ঈদগাঁও থানাধীন এলাকায় গোয়েন্দা নজরদারি বাড়াতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
ঈদগাঁও থানার ওসি আব্দুল হালিম বলেন,গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করিয়া ৯০০(নয়শত) পিস ইয়াবা ট্যাবলেট সহ মোরশেদ নামের এক জন মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করিয়া মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে। মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.