ডেস্ক নিউজ: দেশের বিভিন্ন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ৫৪ হাজার ৩০৪ জন শিক্ষক নিয়োগে গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে সরকার। আজ মঙ্গলবার বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) এ বিজ্ঞপ্তি প্রকাশ করে।
আগামী ৪ এপ্রিল থেকে ৩০ এপ্রিল পর্যন্ত আগ্রহীরা আবেদন করতে পারবেন। বিজ্ঞপ্তিতে বেসরকারি স্কুল ও কলেজের জন্য এমপিওভুক্ত ২৬ হাজার ৮৩৮ জন এবং নন-এমপিওভুক্ত চার হাজার ২৬৩ জন মোট ৩১ হাজার ১০১ জন শিক্ষক-শিক্ষিকা নিয়োগ দেওয়া হবে।
মাদ্রাসা, কারিগরি ও ব্যবসায় ব্যবস্থাপনার জন্য এমপিওভুক্ত ১৯ হাজার ১৫৪ জন এবং নন-এমপিওভুক্ত এক হাজার ৮৪২ জনসহ মোট ২০ হাজার ৯৯৬ জন শিক্ষক ও শিক্ষিকা নিয়োগ দেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। এ ছাড়াও সংরক্ষিত কোটায় আরও দুই হাজার ২০৭ জন শিক্ষক-শিক্ষিকাসহ মোট ৫৪ হাজার ৩০৪ জন শিক্ষক-শিক্ষিকা নিয়োগ দেবে সরকার।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.