ডেস্ক নিউজ:
প্রাথমিক গণপ্রস্তাব প্রক্রিয়া সম্পন্ন হওয়া দেশ জেনারেল ইন্স্যুরেন্স লিমিটেডের শেয়ার ১৫ টাকায় লেনদেন শুরু হয়েছে। সোমবার লেনদেনের প্রথম দিনেই লেনদেনে এ চিত্র লক্ষ করা গেছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, ‘এন’ক্যাটাগরিভুক্ত দেশ জেনারেল ইন্স্যুরেন্সের ডিএসইতে ট্রেডি কোড হচ্ছে : “DGIC” এবং কোম্পানি কোড হচ্ছে : ২৫৭৫০।
প্রাথমিক গণপ্রস্তাবে (আইপিও) আবেদনকারীদের মধ্যে লটারির মাধ্যমে বরাদ্দ দেয়া শেয়ার বিজয়ীদের বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাবে গত ২৩ মার্চ প্রেরণ করা হয়েছে। এর আগে আইপিওতে আবেদনকারীদের মধ্যে শেয়ার বরাদ্দ দেয়ার জন্য গত ১০ মার্চ লটারির ড্র অনুষ্ঠিত হয়।
এর আগে পুঁজিবাজার থেকে অর্থ উত্তোলনের জন্য গত ০২ ডিসেম্বর নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৭৫১তম সভায় কোম্পানিটির আইপিও অনুমোদন দেয়া হয়।
কোম্পানিটি প্রতিটি ১০ টাকা দরে এক কোটি ৬০ লাখ শেয়ার ইস্যুর মাধ্যমে পুঁজিবাজার থেকে ১৬ কেটি টাকা উত্তোলন করবে।
এই অর্থ উত্তোলন করে কোম্পানিটি সরকারি ট্রেজারি বন্ড ও ফিক্সড ডিপোজিট, পুঁজিবাজারে বিনিয়োগ এবং আইপিও খরচ খাতে ব্যয় করবে। আইপিও খাতে কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত রয়েছে প্রাইম ফাইন্যান্স ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.