নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজার জেলা প্রশাসনে একত্রে ৩ জন নতুন অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) নিয়োগ দেওয়া হয়েছে।
তারা হলেন-মোহাম্মদ মাসুম (১৬৭৪৩), মো. নাসিম আহমেদ (১৬৮৪১) ও মো. আবু সুফিয়ান (১৬৯৫৯)।
রোববার (২৮ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখার উপসচিব শেখ রাসেল হাসান স্বাক্ষরিত ১১১ নম্বর স্মারকে জারীকৃত এক প্রজ্ঞাপনে উল্লেখিত ৩ জন কর্মকর্তা সহ একই পদমর্যাদার মোট ৫৭ জন বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তাকে দেশের বিভিন্ন জেলা প্রশাসনে অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে।
মোহাম্মদ মাসুম বর্তমানে লক্ষীপুর সদর উপজেলার ইউএনও, মো: নাসিম আহমেদ বর্তমানে নীলফামারী জেলার সৈয়দপুরের ইউএনও এবং মো: আবু সুফিয়ান মাগুরা সদর উপজেলার ইউএনও হিসাবে কর্মরত আছেন।
৩ জন কর্মকর্তাই বিসিএস (প্রশাসন) ৩০তম ব্যাচের সদস্য।
প্রসঙ্গত, কক্সবাজার জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) এর পদ ৩ টি দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে। কক্সবাজার জেলা প্রশাসনে নতুন পদায়ন হওয়া ৩ জনের মধ্যে ২ জন অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) এবং একজন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) হিসাবে দায়িত্ব নেবেন বলে সংশ্লিষ্ট সুত্র জানিয়েছে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.