এম.জুবাইদ, পেকুয়া:
কক্সবাজারের পেকুয়ায় মালবাহী ট্রাক্টর গাড়ীর ধাক্কায় আব্দুল জব্বার (৮৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। সে পেকুয়া সদর ইউনিয়নের দক্ষিণ মেহেরনামা নন্দির পাড়া এলাকার মৃত মোবারক আলীর পুত্র।
২৬ মার্চ সকাল ৯ টায় পেকুয়া বাজারস্থ গ্রামীণ ব্যাংক সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে পারিবারিক কাজে টমটমে করে বাজারে যাওয়ার পথে আব্দুল জব্বারকে পেছন থেকে ধাক্কা দেয় পল্লীবিদ্যুতের মালবাহী ট্রাক্টর। এতে ঘটনাস্থলে বৃদ্ধের মৃত্যু হয়।
খবর পেয়ে পেকুয়া থানার এ এস আই জসিম উদ্দিন ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
এসময় পুলিশ ঘাতক ট্রাক্টর জব্দ করলেও ড্রাইভার পালিয়ে যায়।
নিহত বৃদ্ধের পুত্র নাজেম উদ্দিন বাদী হয়ে থানায় একটি অভিযোগ দায়ের করে।
পেকুয়া থানার ওসি (তদন্ত) কানন সরকার জানান, এ ঘটনায় একটি মামলা হয়েছে। আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়া লাশটি পরিবারকে বুঝিয়ে দেওয়া হয়েছে।
২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ৪:২৩

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.