স্বাধীনতার ৫০ তম সুবর্ণ জয়ন্তীতে ফুল দিয়ে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন (সিআরএ)

আবুল কালাম, চট্রগ্রাম

স্বাধীনতার ৫০ বছর সুবর্ণ জয়ন্তীতে শহীদ বেদীতে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন চট্টগ্রাম রিপোর্টার্স এসোসিয়েশন (সিআরএ)

শুক্রবার (২৬ মার্চ) সকাল ১০ টায় নগরীর হালিশহর বি-ব্লক, শহীদ মিনারে এই পুষ্পমাল্য অর্পণ করা হয়।

এই সময় উপস্থিত ছিলেন,চট্টগ্রাম রিপোর্টার্স এসোসিয়েশন সভাপতি সাংবাদিক সোহাগ আরিফিন, সাধারণ সম্পাদক সাংবাদিক আবুল কালাম, সহ-সভাপতি সৈয়দ নাদিম আলম,সাংগঠনিক সম্পাদক নাসিরুদ্দিন লিটন,সি আর এর সদস্য মোঃ রেজাউল করিম নবী,এম এ হোসেন মল্লিক,সাংবাদিক মোঃ ইসমাইল হোসেন সহ আরো অনেকে।

অনুষ্ঠানের শুরুতে নেতৃবৃন্দরা শহীদ বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে শহিদদের প্রতি এক মিনিট নীরবতা পালন করেন।
এ সময় তারা বৈশ্বিক মহামারী করোনা কালে সকলের জন্য দোয়া কামনা করেন আর স্বাধীনতার ৫০ তম সুবর্ণ জয়ন্তী দেশের সর্বস্তরের জনগণকে চট্টগ্রাম রিপোর্টার্স এসোসিয়েশনের পক্ষ থেকে উষ্ণ শুভেচ্ছা জানান।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.