আবুল কালাম, চট্রগ্রাম
চট্টগ্রামর রাঙ্গুনিয়া বেতাগী ইউনিয়ন মির্জাখীল মুহাম্মদীয়া একতা সংঘের উদ্যোগে পবিত্র শবে মে’রাজ ও হযরত খাজা গরীবের নেওয়াজ (রহঃ) এর বার্ষিক ফাতেহা উদযাপন উপলক্ষে খাজা গরীবে নেওয়াজ কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৩ মার্চ) রাতে পূর্ব বেতাগী হাফেজিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।
আহলে সুন্নাত ওয়াল জামা’আত বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য মাওলানা মুহাম্মাদ গোলামুর রহমান আশরাফ শাহ্’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন দরবারে বারীয়া শরীরে সাজ্জাদানশীন মাওলানা ছৈয়দ মোহাম্মদ মোকাররম বারী।উদ্ভোধক ছিলেন তরুণ সমাজ সেবক মেজবাহ উদ্দিন তালুকদার মিশলু।
প্রধান ওয়ায়েজিন ছিলেন আল্লামা শাইখ মুফতি ফখরুদ্দীন আল কাদেরী। সংগঠনের সভাপতি আশরাফুল হক টিপুর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন মুহাম্মাদ জমির হোসেন তালুকদার মাষ্টার,মাওলানা আমান উল্লাহ আল কাদেরী, মুহাম্মদ নূর হোসাইন আল কাদেরী, মুহাম্মদ আশরাফ।
সংগঠনের আরো যারা উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, যুগ্ম সম্পাদক মামুনুর রশিদ কাজল, সাংগঠনিক সম্পাদক বদিউল হোসেন রবিন, প্রচার সম্পাদক সাইফুল ইসলাম মামুন, সাংস্কৃতিক সম্পাদক মোঃ আশরাফ,অর্থ সম্পাদক পারভেজ আলম প্রমূখ।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.