নিজস্ব প্রতিনিধি, চকরিয়া :
নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুসরণে আসন্ন ১১এপ্রিল চকরিয়া পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। উক্ত নির্বাচনে নাগরিক কমিটির ব্যানারে
জনগনের মনোনীত মেয়দ পদে স্বতন্ত্র হিসেবে প্রার্থী হয়েছেন বিশিষ্ট সমাজ সেবক ও দানবীর, বর্তমান ৬নম্বর ওয়ার্ডের জনপ্রিয় কাউন্সিলর মো.জিয়াবুল হক।
তিনি সম্প্রতি এলাকার বিপুল সংখ্যক মুরব্বী, আলেম সমাজ, আত্বীয় স্বজন এবং শুভাকাঙ্ক্ষীদের সাথে নিয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তা ও পৌরসভা নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা মো.শহিদুল ইসলামের কাছ থেকে মনোনয়ন ফরমও সংগ্রহ করেছেন।
স্বতন্ত্র প্রার্থী মো.জিয়াবুল হক মনোনয়ন ফরম সংগ্রহ করার পর থেকে পৌরসভার নির্বাচনী এলাকায় বিভিন্ন ওয়ার্ডের সাধারণ ভোটার, এলাকার প্রবীণ মুরব্বী, বিশিষ্ঠ ব্যক্তিবর্গ এবং আমজনতার সাথে কুশল বিনিময় ও সাক্ষাত করে দিন পার করছেন।
তিনি রবিবার দুপুরের দিকে পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ফুলতলা, তরছঘাটসহ বিভিন্ন এলাকায় জনগণের সাথে কুশল বিনিময় করেন। এসময় তিনি ভোটাধিকার প্রতিষ্ঠায় সকলের কাছে মূল্যবান রায়, দোয়া ও সমর্থন কামনা করেছেন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.