সাড়ে ৩ লাখ টন চাল আমদানির সিদ্ধান্ত

ডেস্ক নিউজ:
সরকার জরুরি প্রয়োজনে ভারত, থাইল্যান্ড ও ভিয়েতনাম থেকে ৩ লাখ ৫০ হাজার মেট্রিক টন চাল আমদানির সিদ্ধান্ত নিয়েছে। জি টু জি পদ্ধতিতে সেদ্ধ ও আতপ উভয় ধরনের চাল আমদানির নীতিগত অনুমোদন দিয়েছে সরকারের ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

বুধবার (১০ মার্চ) অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে ভার্চুয়ালি অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে পৃথক এসব প্রস্তাব অনুমোদন করা হয়।

এ সময় অর্থমন্ত্রী বলেন, ‘আমদানি করা চালের দাম কত হবে তা এখানে আলোচনায় আসেনি। অর্থনৈতিক বিষয় সংক্রান্ত কমিটি নীতিগত অনুমোদন দিয়েছে। এখন আমাদের রাষ্ট্রদূতদের মাধ্যমে চালের দাম সংগ্রহ করবো। এরপর ভার্চুয়ালি আলোচনা করেম দাম নির্ধারণ করবো। চাল নিয়ে কোনও রিস্ক না নেওয়ার জন্যই ভারত, থাইল্যান্ড ও ভিয়েতনাম থেকে আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। কত দামে কেনা হবে সেটা পড়ে ক্রয় সংক্রান্ত কমিটিতে আবারও আসবে।’

তিনি বলেন, ‘খাদ্য অধিদফতর ভারতের পাঞ্জাব রাজ্যের সিভিল সাপ্লাইস করপোরেশন লিমিটেড (পিইউএনএসইউপি) হতে এক লাখ ৫০ হাজার মেট্রিক টন নন বাসমতি সিদ্ধ চাল, থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর অফিসের সাকননাখোন ন্যাশনাল ফার্মস কাউন্সিল থেকে এক লাখ ৫০ হাজার মেট্রিক টন নন বাসমতি সিদ্ধ চাল ও ভিয়েতনামের সাউদার্ন ফুড করপোরেশন থেকে ৫০ হাজার মেট্রিক টন আতপ চাল (সাদা) সরাসরি ক্রয় পদ্ধতিতে আমদানির নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।’

অর্থমন্ত্রী জানান, অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির অষ্টম এবং সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির দশম সভা অনুষ্ঠিত হয়েছে। অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে অনুমোদনের জন্য তিনটি এবং ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে তিনটি প্রস্তাব উত্থাপন করা হয়েছে। ক্রয় সংক্রান্ত কমিটির প্রস্তাবগুলোর মধ্যে জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের দুইটি এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের একটি প্রস্তাবনা ছিল

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.