এ কে এম ইকবাল ফারুক, চকরিয়া:
কক্সবাজারের চকরিয়া থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে আনুমানিক ৩০ লাখ টাকা মূল্যমানের ৯ হাজার ৮০০ পিস ইয়াবাসহ ছকিনা বেগম (৩৫) নামে একজন নারীকে আটক করেছে। আটকৃত ওই নারী কক্সবাজার সদর উপজেলার লিংক রোড় হাইদ্দারঘোনা এলাকার মৃত ইছহাক আহমদের কন্যা। বুধবার (১০ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে চকরিয়া পৌর শহীদ আব্দুল হামিদ পৌর বাসটার্মিনাল এলাকায় যাত্রীবাহি হানিফ পরিবহনে তল্লাসী চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় ইয়াবা বহনের দায়ে ছকিনা বেগম নামে ওই নারীকে আটক করা হয়। স্থানীয় সাংবাদিকদের কাছে বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন থানার ডিউটি অফিসার এসআই ওমর ফারুক।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাকের মোহাম্মদ যুবায়ের বলেন, যাত্রীবাহি বাসে করে ইয়াবা পাচারের গোপন সূত্রে খবর পেয়ে বুধবার (১০ মার্চ) দুপুরে চকরিয়া পৌর শহীদ আব্দুল হামিদ পৌর বাসটার্মিনাল এলাকায় হানিফ পরিবহনের একটি যাত্রীবাহি বাসে তল্লাসী চালানো হয়। এ সময় ছকিনা বেগম নামে এক নারীর হাতে থাকা একটি কাপড়ের ব্যাগে তল্লাসী চালিয়ে বিশেষভাবে মোড়ানো অবস্থায় ৪৯ পেকেট ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। পরে তা জব্দ করে থানায় নিয়ে আসার পর লুকানো এসব ইয়াবা গনণা করে ৯ হাজার ৮০০ পিস ইয়াবা বড়ি পাওয়া যায়। এ ঘটনায় জড়িত সংশ্লিষ্ঠ নারীর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রজু করার প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.