আবুল কালাম, চট্টগ্রাম
চট্রগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার ইসলামপুর ইউনিয়নে আনুষ্ঠানিক ভাবে জনসাধারণের মাঝে জাতীয় পরিচয় পত্র (স্মার্ট কার্ড) বিতরণ শুরু করা হয়েছে।
মঙ্গলবার(৯মার্চ)সকালের দিকে উপজেলার ইসলামপুর উচ্চ বিদ্যালয়ের, অফিসে এ স্মার্ট কার্ড বিতরণ আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়।
উক্ত অনুষ্ঠানে জনসাধারণের মাঝে স্মার্ট কার্ড জাতীয় পরিচয় পত্র বিতরণ উদ্বোধন করেন উপজেলা আ.লীগের যুগ্ম সম্পাদক ও ইসলামপুর ইউপি চেয়ারম্যান ইকবাল হোসেন চৌধুরী মিল্টন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগীয় পণ্য পরিবহন মালিক সমিতির সভাপতি মুহাম্মদ আব্দুল মান্নান, বক্তব্য রাখেন ইসমাপুরের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইকবাল হোসেন,উপজেলা আ.লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক কামাল উদ্দিন চৌধুরী, সদস্য সাইফুল ইসলাম চৌধুরী, ইসলামপুর উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক মুহাম্মদ ইব্রাহিম, ইসলামপুর ইউনিয়ন আ.লীগের সহ-সভাপতি মো. হাছান তালুকদার, ৯নং ওয়ার্ড আ.লীগের সাধারণ সম্পাদক নুরুল আলম, ইউপি সদস্য আলী রুস্তম, সাবেক ইউপি সদস্য মাহফুজ, ব্যবসায়ী নেতা নাছের উদ্দিন,যুবলীগ নেতা নুরুল ইসলাম, ছাত্রনেতা পারভেজ চৌধুরী, আলী আকবর আবু প্রমুখ।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.