আবুল কালাম, চট্টগ্রাম
জাতীয় সাপ্তাহিক জনতার দলিল পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও সাবেক প্রধানমন্ত্রী কাজী জাফর আহমদের একান্ত সচিব দেলোয়ার হোসেন ভূঁইয়া ঢাকা ডিভিশনাল প্রেসক্লাব সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হওয়ায় ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন চট্টগ্রাম রিপোর্টার্স এসোসিয়েশন(সিআরএ) নেতৃবৃন্দ।
শনিবার( ৬ মার্চ সকাল) সকাল ১১ টার দিকে নগরীর হালিশহর নয়াবাজার বিশ্বরোড একটি হোটেলে এই ফুলের সংবর্ধনার আয়োজন করা হয়।
উক্ত ফুলেল সংবর্ধনা অনুষ্ঠানে জনতার দলিল পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক দেলোয়ার হোসেন ভূঁইয়া চট্টগ্রাম রিপোর্টার্স এসোসিয়েশনের উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য বলেন সাংবাদিক জাতির বিবেক হিসেবে সমাজ এবং দেশ বিরোধী বিভিন্ন কার্যকলাপ রুখে দিয়ে লেখনির মাধ্যমে তুলে ধরতে হবে।এ সময় তিনি আরও বলেন, মাদকবিরোধী সহ বিভিন্ন অপকর্ম অনৈতিক কাজ গুলির বিরুদ্ধে সোচ্চার হয়ে সাহসী ভূমিকা রাখতে হবে, সেক্ষেত্রে কোন সমস্যা হলে আমি পাশে থেকে সর্বক্ষণ সহযোগিতা করব বলে আশ্বস্ত করলাম।
উক্ত অনুষ্ঠানে ঢাকা ডিভিশনাল নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদক বলেন সাংবাদিকরা ঐক্যবদ্ধ থেকে এগিয়ে যেতে হবে তাহলে লক্ষ্যে পৌঁছা সম্ভব
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম রিপোর্টার্স এসোসিয়েশনের সভাপতি সাংবাদিক সোহাগ আরেফিন, এবং সংগঠনের সাধারণ সম্পাদক সাংবাদিক আবুল কালাম,ও সাংগঠনিক সম্পাদক সাংবাদিক নাসির উদ্দিন, একুশে কন্ঠ পত্রিকার ব্যুরো প্রধান সাংবাদিক আব্দুল্লাহ,দৈনিক দিন প্রতিদিন পত্রিকা সাংবাদিক আসিফুজ্জামান শরাফত, জনতার দলিল পত্রিকার সাংবাদিক দিদারুল আলম,জনতার দলিল পত্রিকার সাংবাদিক মোশারফ হোসেন,জনতার দলিল পত্রিকার সাংবাদিক মোহাম্মদ আলী,জনতার দলিল পত্রিকার সাংবাদিক রুবেল, প্রমুখ।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.