‘ওয়াজ-মাহফিলের নামে জাতিকে ঈমানহারা করছেন তাহেরী’

ডেস্ক নিউজ:
মাওলানা গিয়াস উদ্দীন তাহেরী ওয়াজ-মাহফিল ও বিভিন্ন সম্মেলনে ইসলামের অপব্যাখ্যা দিয়েছেন দাবি করে তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করা হয়েছে। শনিবার (৬ মার্চ) দুপুরে বাগেরহাট প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এই দাবি করেন বাগেরহাটের ইসলামী আলোচক ও মর্জিনা সালাম ইন্টারন্যাশনাল ক্যাডেট মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা শেখ মহিউদ্দিন বিল্লাহ।

লিখিত বক্তব্যে তিনি বলেন, সম্প্রতি ওয়াজ মাহফিল ও জারি গানের নামে আল্লাহ এবং রসূলের (সা.) বিরুদ্ধে কটূক্তিসহ সরাসরি কুফুরি বক্তব্য প্রদানের মাধ্যমে জাতিকে ঈমানহারা করার চক্রান্ত করছে গিয়াস উদ্দীন তাহেরী। পাশাপাশি সন্ত্রাস ও জঙ্গিবাদকে উস্কে দিচ্ছেন। তিনি দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির পায়তারা করছেন তিনি। গজলের সুরে তাহেরী যে সব গান গায় তার বেশিরভাগ নাজায়েজ। এই ধরনের গান শোনাও পাপ।

অধ্যক্ষ মাওলানা শেখ মহিউদ্দিন বিল্লাহ বলেন, এ ধরনের বক্তব্য প্রত্যাহার ও আগের বিতর্কিত বক্তব্যের জন্য জাতির কাছে তাহেরীকে ক্ষমা প্রার্থনা করতে হবে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, মাওলানা শেখ মহিউদ্দিন বিল্লাহ, হাফেজ মো. রবিউল ইসলাম ও মো. সাইদ খান।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.