কারও মৃত্যু কাম্য নয়, ডিজিটাল নিরাপত্তা প্রয়োজনঃ প্রধানমন্ত্রী
ওয়ান নিউজঃ ‘ডিজিটাল বাংলাদেশ যখন গড়ে তুলেছি, তখন ডিজিটাল নিরাপত্তা দেওয়াও আমাদের দায়িত্ব’। যারা সমালোচনা করছেন, তারা বাস্তবতা উপলব্ধি করতে পারছেন। তবে কারও মৃত্যু কাম্য নয়, বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার সংবাদ সম্মেলনে ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে এক সাংবাদিকের করা প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ কথা বলেন।
শেখ হাসিনা বলেন, ডিজিটাল পদ্ধতির মাধ্যমে আমাদের দেশের ছোট শিশু থেকে শুরু করে কেউ যেন বিপথে যেতে না পারে। এমন কোনো কাজ না করা যা দেশের ক্ষতি হয়, দেশের মানুষের জন্য ক্ষতি হয়। এই বিষয়ে আজকের দিনে এর বেশি কিছু বলতে চাই না।
দ্বাদশ সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবেন কি না- জবাবে প্রধানমন্ত্রী বলেন, ২০২৪ আসলে তখন সিদ্ধান্ত নেওয়া যাবে কী করব? ২০২৪ সালে উন্নয়নশীল দেশ হিসেবে যে গ্রাজুয়েশন হলো সেটাকে যেন ধরে রাখতে পারি। সেই চ্যালেঞ্জের জন্য আমাদের যা যা করণীয় আমরা তা তা করব।
তিনি, বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের জন্য জাতিসংঘের চূড়ান্ত সুপারিশ লাভ করেছে। আমরা উন্নয়নশীল দেশে উন্নীত হওয়ার পূর্ণ যোগ্যতা অর্জন করেছি। করোনার মহামারির কারণে প্রায় এক বছর পর আপনাদের সামনে হাজির হয়েছি। তবুও সরাসরি নয়, ভার্চুয়ালি। আজ অবশ্য আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি বাংলাদেশের একটি মহৎ এবং গৌরবোজ্জ্বল অর্জনের সুসংবাদ দেওয়ার জন্য।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.