সম্মিলিত প্রচেষ্টায় মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলে হবেঃ এসপি হাসানুজ্জামান

নিজস্ব প্রতিবেদকঃ শুধুমাত্র আইন প্রয়োগ করে কিংবা আইন-শৃঙ্খলা বাহিনীর একক প্রচেষ্টায় মাদক দমন বা নির্মূল সম্ভব নয়। মাদক যেহেতু সামাজিক ব্যাধি সুতরাং সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে তথা সামাজিক আন্দোলন গড়ে তুলে মাদক প্রতিহত করতে হবে বলে মন্তব্য করেন কক্সবাজারের পুলিশ সুপার মোঃ হাসানুজ্জামান।

শনিবার (২০ ফেব্রুয়ারি) বাংলাদেশ মানবাধিকার কমিশন আয়োজিত মাদক কক্সবাজার আঞ্চলিক মানবাধিকার সম্মেলন-২০২১ এর ‘মাদক নির্মূল ও পরিবেশ রক্ষায় করণীয়’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

তিনি আরো বলেন, বাংলাদেশে বর্তমানে মাদক ক্যান্সারের মতো রূপ নিয়েছে। তবে মাদকের ভয়াবহতা আরো ভয়ংকর। মাদকের সাথে কোনো ধরণের আপোষ হবে না

উক্ত অনুষ্ঠানের উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা ড. সাইফুল ইসলাম দিলদার, সেক্রেটারি জেনারেল, বাংলাদেশ মানবাধিকার কমিশন, কেন্দ্রীয় কমিটি।

উক্ত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার, কক্সবাজার মোঃ হাসানুজ্জামান, পিপিএম।

উক্ত সভায় সভাপতিত্ব করেন অধ্যাপিকা এথিন রাখাইন, সাবেক এমপি, সভাপতি, বাংলাদেশ মানবাধিকার কমিশন, কক্সবাজার জেলা। সভায় আরো উপস্থিত ছিলেন মুজিবুর রহমান, মেয়র, কক্সবাজার পৌরসভা, কায়সারুল হক জুয়েল, উপজেলা চেয়ারম্যান, কক্সবাজার সদর, সুমাইয়া আক্তার সুইটি, নির্বাহী অফিসার, সদর উপজেলাসহ প্রমূখ ব্যক্তিবর্গ।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.