ইমাম খাইরঃ
টেকনাফ দমদমিয়া এলাকা থেকে ১০ টি দেশীয় অস্ত্রসহ ২ রোহিঙ্গা অস্ত্রধারী সন্ত্রাসী আটক করেছে র্যাব।
সোমবার (১ ফেব্রুয়ারী) রাত নয়টার দিকে দমদমিয়া ব্রীজ এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- মুচনী রোহিঙ্গা শিবিরের সৈয়দ হোসেন (৫৫) ও বদি আলম (২০)। তারা দুইজনই জকির গ্রুপের সক্রিয় সদস্য জানিয়েছে র্যাব।
বিষয়টি নিশ্চিত করে র্যাব-১৫ উপ-অধিনায়ক মেজর মেহেদী হাসান বলেন, এই ১০ টি অস্ত্র জকির গ্রুপের কাছে যাচ্ছিল। খবর পেয়ে ব্রীজের নিচ দিয়ে পাহাড়ে ঢুকে পড়ার সময় এসব অস্ত্রসহ তাদের আটক করা হয়।
| |

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.