হঠাৎ জ্বর বমি, হাসপাতালে জুনায়েদ বাবুনগরী

ডেস্ক নিউজ:
হঠাৎ জ্বর ও বমির কারণে শারীরিক অবস্থার অনবতি হওয়ায় হাসপাতালে ভর্তি করা হয়েছে হেফাজতে ইসলামের আমির শায়খুল হাদীস হাফেজ জুনায়েদ বাবুনগরীকে।

শনিবার (৩০ জানুয়ারি) রাত সাড়ে ৮টায় চট্টগ্রাম নগররের একটি বেসরকারি হাসপাতালে তাকে ভর্তি করা হয়।

বাবুনগরীর ব্যক্তিগত সহকারী এনামুল হাসান ফারুকী বিষয়টি নিশ্চিত করে জানান, শনিবার বিকালে হঠাৎ জ্বর ওঠেছিল হুজুরের। কয়েকবার বমিও করেছেন। এরপর সন্ধ্যার দিকে শরীর বেশি দুর্বল হওয়ায় তাকে রাতে হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালে নেওয়ার পর ডাক্তার বেশ কয়েকটি পরীক্ষা দিয়েছেন। রিপোর্ট পাওয়ার পর বিস্তারিত বলা যাবে।

উল্লেখ্য, ৬৭ বছর বয়সী জুনায়েদ বাবুনগরী দীর্ঘদিন ধরে কিডনী ও ডায়াবেটিস জনিত সমস্যায় ভুগছেন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.