২৬ বছর পর উত্তরণ গৃহায়ন সমিতির প্রকাশ্যে ভোট

ইমাম খাইর:
দেশের অন্যতম বৃহৎ আবাসন প্রকল্প উত্তরণ গৃহায়ন সমিতি লিমিটেডের ব্যবস্থাপনা কমিটির ত্রিবার্ষিক নির্বাচন আজ ২৩ জানুয়ারী।

কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমি প্রাঙ্গণে সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ হবে। সভাপতি, সহসভাপতি, সাধারণ সম্পাদক ও ৯টি সদস্য পদে নির্বাচন হচ্ছে।

তবে, সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন কক্সবাজার পৌরসভার মেয়র ও জেলা অওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান।

সে হিসেবে বাকি ১১টি পদে ভোট হবে।

দীর্ঘ ২৬ বছর পরে প্রকাশ্যে ভোট হওয়ায় প্রায় সব পদে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনের আভাস পাওয়া যাচ্ছে। সাধারণ সদস্যদের মাঝেও এমনটি লক্ষ করা গেছে।

সমিতির তালিকাভুক্ত ১০৫৫ সদস্যের মধ্যে বিধিমতে সকল প্রক্রিয়া সম্পন্ন করায় ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন ৩৬৯ জন।

নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি হিসেবে রয়েছেন জেলা সমবায় কার্যালয়ের সরেজমিনে তদন্তকারী সঞ্জয় দাশ গুপ্ত।

জেলা সমবায় কার্যালয়ের পরিদর্শক ইকবাল হোছাইন ও বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির প্রধান শিক্ষক ছৈয়দ করিমকে নির্বাচন কমিটি সদস্য হিসেবে রাখা হয়েছে।

নির্বাচনে কক্সবাজার পৌরসভার মেয়র ও কক্সবাজার জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান বিনা প্রতিদ্বন্দ্বীতায় সভাপতি নির্বাচিত হয়েছেন।

যেসব পদে ভোট হচ্ছে- সহ সভাপতি পদে শাহ আলম চৌধুরী (হাঁস), হাজি ফজলুল করিম সিকদার (সাইকেল) ও মবিনুল হক (জগ) প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। সাধারণ সম্পাদক পদে এম.এম সিরাজুল ইসলাম (গোলাপ ফুল) ও শওকত ওসমান পিয়ারু (আনারস)-প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাহী সদস্য পদে এডভোকেট ফরিদুল আলম (মোরগ), ফরিদ আহমদ (বই), মোঃ তৈয়ব (কবুতর), ওমর ফারুক (মই), মোঃ রিদুয়ানুল হক (মাছ), মাওলানা সফিউল আলম (চশমা), মোঃ আবদুর রহিম (টেলিভিশন), আবুল কালাম আবু (আম), এডভোকেট তোফায়েল আহমদ (টেবিল), আব্দুল মালেক কুতুবী (ফুটবল), রেজাউল করিম (তালাচাবি) এবং আরো ২ জন।

১৯৮৬ সালে উত্তরণ গৃহায়ন সমবায় সমিতি লি. কক্সবাজার প্রতিষ্ঠিত হয়। সমবায় অধিদপ্তর থেকে নিবন্ধন নিয়ে দীর্ঘদিন ধরে সুনামের সাথে সমিতির কার্যক্রম পরিচালিত হয়ে আসছে।

তবে, সাধারণ সদস্যদের মধ্যে অনেকে বলছে, বিগত ২৬টি বছর প্রকাশ্যে কোন ভোট গ্রহণ হয়নি। এবার ভোটের আয়োজনে সবার মধ্যে নতুন নেতৃত্ব তৈরীর বাসনা সৃষ্টি হয়েছে। আগ্রহ তৈরী হয়েছে ভোটারদের মাঝে।

 

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.