নিজস্ব প্রতিবেদক:
হুফ্ফাজুল কোরআন সংস্থা বাংলাদেশ কক্সবাজার জেলা শাখার হিফজুল কোরআন প্রতিযোগিতায় উপজেলা পর্যায়ে বাছাই পর্বে বায়তুশ শরফ শাহ্ কুতুব উদ্দীন হিফজখানার তিনজন খুদে হাফেজ কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন৷
তাদের মধ্যে মোহাম্মদ তোফাইল উদ্দীন ৩০ পারায় ১ম স্থান, মোহাম্মদ মাহিন ২০ পারায় ১ম স্থান ও ফয়সাল ফয়েজ ১০ম পারায় দ্বিতীয় স্থান করেছেন।
বুধবার (১৩ জানুয়ারি) তাদেরকে আনুষ্ঠানিকভাবে ‘ইয়েসকার্ড’ প্রদান করা হয়।
কৃতিত্বের জন্য আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা এবং কৃতি শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়েছেন বায়তুশ শরফ কমপ্লেক্সের মহাপরিচালক শিক্ষাবিদ আলহাজ্ব এম এম সিরাজুল ইসলাম।
২৭শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | দুপুর ১:৪১

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.