প্রেস বিজ্ঞপ্তি
ক্রীড়া পরিদপ্তর প্রণীত বার্ষিক ক্রীড়া কর্মসূচী ২০২০-২০২১ এর আওতায় জেলা ক্রীড়া অফিসের আয়োজনে কক্সবাজারের মহেশখালী মডেল হাই স্কুল মাঠে বালক-বালিকাদের হ্যান্ডবল প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান বুধবার (১৩ জানুয়ারি) সকাল ১১ টায় অনুষ্ঠিত হয়েছে।
মহেশখালী মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ গিয়াসউদ্দিন কাদেরের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহাফুজুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-কক্সবাজার জেলা ক্রীড়া অফিসার মোঃ আফাজ উদ্দিন।
অনুষ্ঠানে হ্যান্ডবল প্রতিযোগিতা পরিচালনা করেন, এম গিয়াস উদ্দিন সহকারী শিক্ষক মহেশখালী মডেল হাই স্কুল, মোঃ নাছির উদ্দিন সহকারী শিক্ষক ছোট মহেশখালীআদর্শ উচ্চ বিদ্যালয়, মোহাম্মদ ইসমাইল সহকারী শিক্ষক আল-ফুয়াদ একাডেমি রামু, আনোয়ার ইবনে কামাল সহকারী শিক্ষক ভালুকিয়াপালং উচ্চ বিদ্যালয় উখিয়া ও মোঃ ফরিদুল আলম কোষাধ্যক্ষ কক্সবাজার জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশন।
২৭শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | দুপুর ১২:১৯

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.