কক্সবাজার প্রেসক্লাবের সভাপতি আবু তাহের, সম্পাদক মুজিব

ইমাম খাইর#
কক্সবাজার প্রেসক্লাবের নতুন কমিটি গঠিত হয়েছে।
এতে দৈনিক সমকালের সিনিয়র স্টাফ রিপোর্টার ও কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু তাহের চৌধুরী সভাপতি এবং দৈনিক কক্সবাজারের পরিচালনা সম্পাদক মোহাম্মদ মুজিবুল ইসলাম বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত অন্যান্যরা হলেন-সহসভাপতি মমতাজ উদ্দিন বাহারী, সহসাধারণ সম্পাদক আবদুল কুদ্দুস রানা, কোষাধ্যক্ষ এডভোকেট আয়াছুর রহমান, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক হাসানুর রশিদ, পাঠাগার ও মিলনায়তন সম্পাদক ইকরাম চৌধুরী টিপু, ক্রীড়া সম্পাদক দীপক শর্মা দিপু।
নির্বাহী সদস্যরা হলেন- বদিউল আলম, তোফায়েল আহমদ, মাহবুবর রহমান, মোহাম্মদ হোসেইন, জিএএম আশেক উল্লাহ, মোঃ নুরুল ইসলাম হেলালী ও ফরিদুল আলম।
১৫ টি পদে প্রতিদ্বন্দ্বী কোনো প্রার্থী না থাকায় মঙ্গলবার (১২ জানুয়ারি) রাত ৮ টায় তাদেরকে ‘বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত’ ঘোষণা করেন কক্সবাজার প্রেসক্লাবের নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক ইঞ্জিনিয়ার মোহাম্মদ বদিউল আলম।
নির্বাচন কমিশনের সদস্য ছিলেন- এডভোকেট তাপস রক্ষিত ও জেসমিন আকতার।
ঘোষিত তফসিল মতে, গত ১১ জানুয়ারী মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে ১৫ টি পদের মধ্যে প্রতিটি পদে একটি করে মনোনয়নপত্র জমা পড়ে।
যাচাই বাছাই শেষে সকল প্রার্থীর মনোনয়নপত্র বৈধ হয়।
কোন পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় সকলকে ‘বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত’ হিসেবে ঘোষণা করা হয়েছে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.