টেকনাফের মুরুব্বী হাজী নজির আহমদের ইন্তেকালে জেলা ইসলামী আন্দোলনের গভীর শোক প্রকাশ

প্রেস বিজ্ঞপ্তিঃ গতকাল টেকনাফ পৌর ইসলামী আন্দোলনের সহ সভাপতি ,অত্র অঞ্চলের সকলের প্রিয় মুরুব্বী হাজী নজির আহমদ ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন……) ।

ওনার মৃত্যুতে গভীর ভাবে শোক প্রকাশ করে বিবৃতি দেন জেলা ইসলামী আন্দোলনের সংগ্রামী সভাপতি মাওলানা মুহাম্মদ আলী ও সেক্রেটারী মাওলানা মুহাম্মদ শোয়াইব ।

এক যৌথ বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, মরহুমের ইন্তেকালে ইসলামী আন্দোলন বাংলাদেশ কক্সবাজার জেলা একজন বুজর্গ মুরুব্বী দায়িত্বশীলকে হারালো যা কখনো শোধ হবার নয়, নেতৃদ্বয় মরহুমের আত্নার মাগফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং মহান রাব্বুল আলামীনের নিকট জান্নাতুল ফিরদাউসে আসীন করার জন্য দোয়া করেন।

 

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.