চকরিয়ায় আবাসিক হোটেল থেকে ১৩ নারী পুরুষ আটক

চকরিয়া সংবাদদাতা:
চকরিয়া পুলিশের অভিযানে পৌর সদরের চিরিংগা রাস্তার পৃর্ব পাশে আবাসিক হোটেল আল রহমত থেকে অসামাজিক কাজে লিপ্ত থাকার অভিযোগে ১৩ নারী পুরুষ আটক করেছে। ৩১ ডিসেম্বর দুপুর দেড়টার দিকে এই অভিযান পরিচালনা করা হয়।

আটকৃতরা হল আনোয়ার হোসেন (২৬) পিতা-ফরিদূল আলম, সাং-ছদাহ ইউনিয়ন ১নং ওয়ার্ড, থানা সাতকানিয়া, হুমায়ন কবির (২৫) পিতা আব্দুল কুদ্দুস, সাং চৈক্ষম থানা আলী কদম, জেলা বান্দরবান, মো: ইসমাইল (২৪) পিতা-কামাল হোসেন বোদাক্ষঝি ঘোনা থানা পেকুয়া, মিশকাত (২০) পিতা-সাহাব উদ্দিন, শামীম (২০) পিতা-হাসান আলী ৪নং দরবেশকাটা, সিফতুল ইসলাম (২৪) পিতা-ছাবের আহমদ সাং-পূরুত্যাখালী, চকরিয়া, কক্সবাজার। হামিদা বেগম (২৪) স্বামী-মো: আরিফ, সাং হারবাং, রেশমী (১৯) পিতা- আবু বক্কর সাং ফুলতলা, পৌরসভা চকরিয়া, রিয়া (১৯) পিতা-আব্দুস ছালাম সাং চৌয়ারফাড়ি সাহারবিল, রিয়া (১৯) পিতা-ওবাইদুল হক, ঝুমা আক্তার (১৯) পিতা-শাহাজাদা উভয় সাং দরবেশকাটা, সর্ব থানা চকরিয়া, মোস্তফা কামাল (২৫) পিতা-মৃত আবদুল মালেক সাং ভৌলা মানিকচর, স্বাধীনপাড়া, থানা চকরিয়া, জেলা-কক্সবাজার। সোনিয়া (২৫) পিতা আবুল কাশেম, সাং-চৈক্ষম থানা-আলীকদম, জেলা-বান্দরবান।

চকরয়িা থানার অফিসার ইনচার্জ শাকের মোহাম্মদ যুবায়ের জানান, থানার টহল পুলিশ পৌরসভার আল রহমত নামের একটি আবাসিক হোটেলে অসামাজিক কাজ করার অপরাধে ১৩ নারী-পুরুষকে গ্রেফতার করা হয়েছে। পরে আটকৃতদের চকরিয়া সিনিয়র জুড়িশিয়াল আদালতে সৌপর্দ করা হয়েছে।

 

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.